1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়”—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কে এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।

বিআরডিবি কর্মকর্তা শাহিদ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—

  • সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার

  • উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান

  • উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন

Open photo

অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “কন্যাশিশুরা সমাজ ও দেশের অনন্য সম্পদ। তাদের সঠিক শিক্ষা, পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করতে হবে।”

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ এবং কন্যাশিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে এক মনোজ্ঞ আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট