1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় বিএমডিএ’র ভান্ডার রক্ষকের জামিন নামঞ্জুর - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় বিএমডিএ’র ভান্ডার রক্ষকের জামিন নামঞ্জুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………………….

রাজশাহী মহানগরীতে বিএমডিএ কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ভান্ডার রক্ষক জীবনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে, মহানগর দায়রা জজ আদালতের বিচারক একেএম ফজলুল হক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

তবে এসময় এ মামলার সাত নম্বর আসামী গাড়ি চালক আব্দুস সবুরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে দুই আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। জামিন হওয়ায় মুক্তি পেতে বাধা রইলো না সবুরের।

 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। পরের দিন সকালে রাজশাহী মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

 

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

 

এ মামলার প্রধান আসামী আব্দুর রশিদ হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। তবে পুলিশ অন্য আসামীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। আসামীদের মধ্যে মামলার ৩ নম্বর আসামি সেলিম রেজাকে গত ২৬ সেপ্টেম্বর অফিস সহায়ক পদ থেকে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে পদোন্নতি দেয় বিএমডিএ কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট