1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষোভ; মাদ্রাসা শিক্ষক গ্রেফতার বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার কৃষকের মুখে হাসি ফুটাতে আত্রাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে প্রচারাভিযান ও স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম গরীবের আর্তনাদ শুনবে কে? বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন

সাংসদ বাদশা’র সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন হোসেন……………………………………

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোর্ট হড়গ্রাম বাজার সাংসদের নিজস্ব বাসভবনের দপ্তরে এ সৌজন্য সাক্ষাতের সময় “সমসাময়িক সাংবাদিকতা ও রাজশাহী প্রেক্ষিত” বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংসদের হাতে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকা “ঐ নূতনের কেতন ওড়ে” ও সম্মাননা স্মারক তুলে দেন। সৌজন্য সাক্ষাৎ শেষে জননেতা ফজলে হোসেন বাদশা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা ৷ সাংবাদিকরা দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক এবং সচেতন নাগরিক। বর্তমানে কিছু সাংবাদিক পেশাটিকে ব্যবসায়িক মনোবৃত্তিতে পরিণত করতে চাইছে। আমি আশা করি আপনারা এসমস্ত অপ-সাংবাদিকতা থেকে দূরে থাকবেন। আপনারা তরুণ সাংবাদিক, আপনাদের কাছে দেশ অনেক কিছু আশা করে। আমি আশাবাদী, আপনারা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সকল অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে থেকে অশুভ রক্ত চক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাবেন। তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বিগত একবছরের কর্মকাণ্ডেরও ভূয়সী প্রসংশা করেন।

 

এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা ও শাহীন সাগর, সদস্য সুমন রহমান, আনসার তালুকদার স্বাধীন, এফডিআর ফয়সাল, নিহাল খান, রিদয় খান প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট