1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২: পবার রিফাতের অকাল মৃত্যু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
দেয়াল কেটে জুয়েলার্সে চুরি: খুলনা ও ঢাকা থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮, টাকা ও স্বর্ণ উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২: পবার রিফাতের অকাল মৃত্যু দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার অবৈধ মজুত: ডিলার সোলাইমান পাটোয়ারীর ১ মাসের কারাদণ্ড রাজশাহীতে মাদরাসা নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক মিরপুরে শিক্ষার্থীদের মাঝে জার্সি উপহার দিলেন প্রেসক্লাব সভাপতি মারফত আফ্রিদী লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব

হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২: পবার রিফাতের অকাল মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবা (রাজশাহী) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এক আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের সন্তান সেনাসদস্য রিফাত রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তার অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দামকুড়া ইউনিয়নসহ পুরো পবা উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

রিফাতের পরিবার, স্বজন ও এলাকাবাসী তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আবেগপ্লুত স্বজনরা বলেন, “দেশের সেবায় নিয়োজিত অবস্থায় রিফাতের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ আমাদের ছোট ভাই রিফাতকে জান্নাতবাসী করুন, আমিন।”

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উক্ত দুর্ঘটনায় নিহত অপর সেনাসদস্যের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে। আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট