
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা): দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১১ টায় দেবহাটা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
মাওলানা অলিউল ইসলাম, আমির, উপজেলা জামায়াত
সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
গোলাম ফারুক বাবু, চেয়ারম্যান, পারুলিয়া ইউনিয়ন পরিষদ
মোনায়েম হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ
তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার
আবু তালেব, সহকারী অধ্যাপক
ডাঃ অহিদুজ্জামান, সভাপতি, দেবহাটা রিপোর্টার্স ক্লাব
মামুন হুসাইন, ম্যানেজার, এনজিও সুশীলন
হাফেজ আঃ ছাত্তার, সভাপতি, ইমাম সমিতি
কাজী সিদরাতুল মুনতাহা, পরিসংখ্যান কর্মকর্তা
অনুপম কুমার, শিক্ষক, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্চয় কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হারুন আর রশীদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথম পালনের পর থেকে বিশ্বজুড়ে প্রতিবছর দিবসটি উদযাপিত হয়ে আসছে। জনগণকে আরও শিক্ষিত, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও টেকসই সমাজ গঠনের জন্য সাক্ষরতার তাৎপর্য স্মরণ করিয়ে দেওয়াই এই দিবসের মূল উদ্দেশ্য।#