1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার খুলনার ত্রাস ‘শুটার আরমান’ গ্রেপ্তার: উদ্ধার বিদেশি পিস্তল ও শটগান

পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপচিকিৎসা রোধে স্থানীয় গ্রাম্য কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “পোরশা উপজেলায় কোনো ধরনের অপচিকিৎসা চলতে দেওয়া হবে না। ভুয়া চিকিৎসার নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। অপচিকিৎসা বন্ধে সামাজিক আন্দোলন ও মানসিকতার পরিবর্তন জরুরি উল্লেখ করে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Open photo

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), পোরশা থানা।

  • ডাঃ মোঃ কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

  • মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

উক্ত সেমিনারে স্থানীয় প্রায় শতাধিক কবিরাজ, ওঝা এবং গ্রাম্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট