1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১নং মহেড়া ইউনিয়নে এক বর্ধিত সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য-১৩৬ (টাঙ্গাইল-৭ মির্জাপুর), বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং মহেড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলী হোসেন খান খোকন। তিনি মহেড়া ইউনিয়নের সকল সম্মানিত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং মহেড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

Open photo

ইতোমধ্যেই নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছেন বিএনপির এই সম্ভাব্য প্রার্থী। মহেড়া ইউনিয়নের আগ-ছাওয়ালী গ্রামের সন্তান এবং আগ-ছাওয়ালী জামে মসজিদের সভাপতি আলী হোসেন খান খোকন ইউনিয়নটিকে একটি সুন্দর, আধুনিক ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করতে সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মহেড়া ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। দলমত নির্বিশেষে সকলের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করার সুযোগ চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট