1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো:- সাইফুল ইসলাম শান্ত ,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মির্জাপুর শাখা।

সংসদীয় কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এই অর্জনে ছাত্রদল নেতৃবৃন্দ এমপি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর যোগ্য নেতৃত্বে মির্জাপুরসহ পুরো দেশের পর্যটন খাতের উন্নয়ন আরও গতিশীল হবে।

শুভেচ্ছা নিবেদনকালে উপস্থিত ছিলেন:

  • মির্জাপুর উপজেলা ছাত্রদল: আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

  • মির্জাপুর পৌর ছাত্রদল: আহ্বায়ক ইমরান সিদ্দিকী, সদস্য সচিব সিয়াম মিয়া।

  • শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রদল: সভাপতি মারুফ ইসলাম, সাধারণ সম্পাদক মো: আজমান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে ছাত্রদল নেতৃবৃন্দ আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট