1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা সুন্দরবনের পুনর্বাসিত দস্যুরা ফের অপরাধে: ৫৯ জনের আত্মসমর্পণ ও র‍্যাবের বিশেষ উদ্যোগ

সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা?

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল হক গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার/মহল্লাদার) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রুবেল হক নিজ বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকির আমবাগানের পশ্চিম পাশে রুবেল হককে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট