1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট: কারণ, প্রভাব ও উত্তরণের পথ সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ঢাকতে পছন্দের সভাপতি সুপারিশের অভিযোগ রহনপুর-আড্ডা সড়কে অটো রাইস মিলের নির্মাণসামগ্রী, চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে আটক করল লালপুর থানা পুলিশ আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে নগর ভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর টেকসই উন্নয়ন ও নগরীকে নতুনভাবে সাজাতে রাসিক প্রশাসকের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।

ফুটপাত দখলমুক্তকরণ ও মার্কেট সমস্যার বিষয়ে আলোচনা

মতবিনিময়কালে ব্যবসায়ী প্রতিনিধিরা নগরীর সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করার তাগিদ দেন। একই সাথে নগরীর বিভিন্ন মার্কেটের বিদ্যমান সমস্যাসমূহ প্রশাসকের কাছে তুলে ধরেন।

রাসিক প্রশাসক ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মার্কেটের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

রাজশাহীর আধুনিকায়নে রাসিক প্রশাসকের বক্তব্য

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,

“নাগরিক সেবার এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। নগরীর উন্নয়ন ও শহরকে সুন্দরভাবে সাজাতে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ফুটপাত ব্যবসায়ীদের পু পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে শালবাগান ও নওদাপাড়া কাঁচাবাজারের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া লক্ষ্মীপুরে নতুন একটি মার্কেটের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, যা চালু হলে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা অনেক সহজ হবে।

Open photo

নগর পরিচালনায় রাসিকের নতুন প্রকল্পসমূহ

রাজশাহীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রশাসক বলেন,

  • বিনোদন ও পার্ক: সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক তৈরি, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকায়ন।

  • সড়ক প্রশস্তকরণ ও নতুন রাস্তা: গোরহাঙ্গা-গলগফুর থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ এবং আলিফ লাম মীমা (ভাটা মোড়) হতে কাশিয়াডাঙ্গা পর্যন্ত নতুন সড়ক নির্মাণ।

  • নগর অবকাঠামো: নতুন খেলার মাঠ তৈরি, আধুনিক স্লটার হাউজ (কসাইখানা) নির্মাণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন।

উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ

মতবিনিময় সভায় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান উপস্থিত ছিলেন।

এছাড়া হড়গ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আহসান হাবীব সহ উপশহর নিউমার্কেট, মৎস্য ব্যবসায়ী সমিতি, করিম সুপার মার্কেট, জলিল বিশ্বাস মার্কেট, মনিবাজার ও বস্ত্র ব্যবসায়ী সমিতিসহ নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট