1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কথিত মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

বুধবার (২৯ আগস্ট) এক যৌথ প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, মানববন্ধনে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি ও অবৈধ বালু উত্তোলনসহ যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, উক্ত মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি স্থানীয় নন। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করে এই অপপ্রচারে ইন্ধন দিচ্ছে।

কালীগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের মূল দাবিগুলো:

  • পরিচয় যাচাই: অভিযোগকারীদের সঠিক পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা।

  • সহিংসতা ও উদ্দেশ্য তদন্ত: মানববন্ধনের নেপথ্য উদ্দেশ্য ও পৃষ্ঠপোষকদের তদন্তের আওতায় আনা।

  • তথ্য যাচাই: প্রচারিত ভিডিও, ছবি ও অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা।

  • আইনি ব্যবস্থা: মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান ও সদস্য সচিব ইব্রাহিম প্রধান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা অন্যায়ের পক্ষে নই, আবার মিথ্যা ও সাজানো অভিযোগের পক্ষেও নই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক, অপপ্রচার বন্ধ হোক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে প্রকাশ করা হোক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট