1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করল আইসিটিইএসবি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করল আইসিটিইএসবি

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ তালগাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি)-এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অদ্য রবিবার বিকেল ৫ ঘটিকায় রুয়েটের প্রধান গেট সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের অতিথি ও নেতৃত্ব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অধ্যাপক ড. মো. আখতার হোসেন (উপ-উপাচার্য, রুয়েট), অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার (পরিচালক, ছাত্র কল্যাণ, রুয়েট)ও ড. মো: আব্দুল ওয়াহাব (নির্বাহী পরিচালক, সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট)।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইসিটিইএসবি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।

Open photo

অন্যান্য উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের ইটিই (ETE) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, ইইই (EEE) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিনিধি রিয়াদ খান রাতুল, মোঃ লাবলু, আফ্রিদী খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই তালগাছের চারা রোপণ কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (CGED)।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট