1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  নারী ও শিশু নির্যাতন বন্ধে ৭টি শক্তিশালী পদক্ষেপ: গড়ে উঠুক নিরাপদ সমাজ

রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজে উন্নীত করে ডাবল লাইন বাস্তবায়নের দাবি জোরালো হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ এই রেলপথে ডুয়েল গেজ ডাবল লাইন চালু হলে শুধু রাজশাহীর যোগাযোগব্যবস্থার উন্নয়নই নয়, পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

রাজশাহী উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদন অঞ্চল। এ অঞ্চলে প্রতিবছর বিপুল পরিমাণ আম, ধান, আলু, কালাই, টমেটো, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হয়। এসব পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের ক্ষেত্রে দ্রুত ও কম খরচের পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের দাবি, রাজশাহী-আব্দুলপুর রেলপথে ডুয়েল গেজ ডাবল লাইন চালু হলে কৃষিপণ্য পরিবহনে রেলের সক্ষমতা ও গতি বাড়বে। এতে কৃষক যেমন ন্যায্য দাম পাওয়ার সুযোগ পাবেন, তেমনি ব্যবসায়ীরাও দেশের নতুন নতুন বাজারে সহজে পণ্য সরবরাহ করতে পারবেন।

বর্তমানে রেলপথে ট্রেন চলাচলের সক্ষমতা ও সময়সূচির সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে পণ্য পরিবহনে সময় বেশি লাগে। ফলে পচনশীল কৃষিপণ্য বাজারে পৌঁছাতে দেরি হওয়ায় কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। ডুয়েল গেজ ডাবল লাইন বাস্তবায়িত হলে একই সঙ্গে বেশি সংখ্যক ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে এবং পণ্য পরিবহন আরও গতিশীল হবে। বিশেষ করে আধুনিক পণ্যবাহী ও রেফ্রিজারেটেড ওয়াগন ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর সুযোগ সৃষ্টি হতে পারে। শুধু কৃষিপণ্য পরিবহন নয়, এই রেলপথ উন্নত হলে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে। এর ফলে রাজশাহীকে ঘিরে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, হিমাগার, প্যাকেজিং ও লজিস্টিকস খাতের বিকাশ ঘটতে পারে। নতুন বিনিয়োগের পাশাপাশি সৃষ্টি হতে পারে বিপুল কর্মসংস্থানের সুযোগ।

সংশ্লিষ্টদের মতে, উন্নত রেল যোগাযোগের কারণে রাজশাহী ধীরে ধীরে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও লজিস্টিক হাবে পরিণত হতে পারে। এখানকার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন প্রান্তে সহজে পৌঁছানোর পাশাপাশি অন্যান্য অঞ্চল থেকেও কাঁচামাল ও শিল্পপণ্য দ্রুত রাজশাহীতে আনা সম্ভব হবে। এতে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের পরিধি আরও বাড়বে এবং সামগ্রিকভাবে রাজশাহীর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রাজশাহীবাসীর প্রত্যাশা, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজে উন্নীতকরণ ও ডাবল লাইন নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে। তাদের দাবি, এটি কেবল একটি রেললাইন সম্প্রসারণের প্রকল্প নয়; বরং উত্তরাঞ্চলের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট