1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: সুমন: রাজশাহীর নওহাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুমড়াপুকুর এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (২১আগস্ট) শুক্রবার বিকালের এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রতিষ্ঠার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. শরিফুর রহমান শরীফ। তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান হাবিব, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো: আওয়াল উদ্দিন, যুবনেতা আসাদুল, সাদেকুল, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য মোঃ রাজু ইসলাম, মাফিকুল ইসলাম, মোঃ সুভ সাগোর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

উপস্থিত সবাই এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। এ ধরনের জনসম্পৃক্ত আয়োজন জনগণের মতামত গ্রহণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও সকলে আশাবাদী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট