1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

কবি-সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিনে রাজশাহীতে আলোচনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার, রাজশাহী: প্রখ্যাত কথাসাহিত্যিক, অনুবাদক, কবি, সাংবাদিক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদের ৬তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে “ডা. নাজিব ওয়াদুদ: বারেন্দ্র বর্ণনার স্থপতি” শীর্ষক একটি প্রীতি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জুলাই শুক্রবার বিকেল ৪টায় নগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সার্বভৌমত্ব, রোদসীর্ঘ ও বারেন্দ্র লিটল ম্যাগাজিন।

আয়োজকরা জানান, ডা. ওয়াদুদ আগামী ২০ জুলাই ৬৬ বছরে পা রাখবেন। ১৯৬১ সালের এই দিনে তিনি রাজশাহী শহরের কুখরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ইকবাল মোহাম্মদ। সভাপতিত্ব করবেন একই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি ও প্রখ্যাত কবি-প্রাবন্ধিক অধ্যাপক ড. আলমগীর স্বপন।

ডা. নাজিব ওয়াদুদ রাজশাহীর অন্যতম কথাসাহিত্যিক ও অনুবাদক। তিনি ২৩টি বই লিখেছেন এবং সাহিত্যে অবদানের জন্য অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক। তাঁর এমবিবিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি রয়েছে। ২০২৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে চুক্তিভিত্তিকভাবে কর্মরত আছেন। তিনি একজন স্বাস্থ্য গবেষকও। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত রয়েছেন ডা. ওয়াদুদ। বর্তমানে তিনি প্রিভিশন টিভির প্রধান সম্পাদক। এর আগে তিনি দৈনিক নতুন প্রভাতও লাল গোলাপ পত্রিকার সম্পাদক এবং ডেইলি স্টার, নিউ এজও নয়া দিগন্ত’র রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী সিটি প্রেস ক্লাব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট