1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ মাস্টারপাড়া বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি।

সভায় কৃষকদের উৎপাদন ব্যয়, সার সংকট, বাজার ব্যবস্থাপনা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য এবং সার সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। কৃষক ও সার ডিলাররা তাদের বাস্তব অভিজ্ঞতা, ভোগান্তি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। অধ্যাপক মুজিবুর রহমান এমপি উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর জনাব আব্দুল খালেক, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা আমীর আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডি. এম. আক্কাস আলী, তানোর পৌরসভা আমীর মাওলানা মকসেদ আলী, পৌরসভা সেক্রেটারি জুয়েল উদ্দিন, জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং অ্যাডভোকেটসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক ও সার ডিলাররা।

সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক সময় প্রয়োজনের তুলনায় সার বরাদ্দ কম থাকায় কৃষকদের দুর্ভোগে পড়তে হয়। এছাড়া কৃষিপণ্যের ন্যায্যমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতা এবং কৃষকদের জন্য সরকারি সেবাকে আরও সহজলভ্য করার বিষয়েও আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের স্বার্থ রক্ষা, কৃষিকে আরও সমৃদ্ধ করা এবং ন্যায্য সেবা নিশ্চিত করা দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। জনগণের সমস্যার কথা শুনে বাস্তবসম্মত সমাধানের জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, কৃষকদের যেকোনো যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করবেন। মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি জেনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সার ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই এলাকার জন্য সরকারিভাবে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হয়, তা অবশ্যই এই এলাকার কৃষকদের মধ্যেই সঠিকভাবে বিতরণ করতে হবে। কোনোভাবেই বরাদ্দকৃত সার অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না। কৃষকের অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, যদি কৃষকদের চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম থাকে, তাহলে বিষয়টি কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা সময়মতো প্রয়োজনীয় সার পেতে পারেন এবং কৃষি উৎপাদনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। মতবিনিময় সভায় উপস্থিত কৃষকরা জানান, সময়মতো সার পাওয়া গেলে উৎপাদন ব্যয় কমে এবং ফসলের ফলনও ভালো হয়। তারা কৃষকের স্বার্থে সার সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার দাবি জানান। সার ডিলাররাও মাঠপর্যায়ে বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরে সুষ্ঠু বরাদ্দ ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

সভার শেষাংশে অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি উপস্থিত কৃষক, সার ডিলার ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি স্থানীয় কৃষক, সার ডিলার ও জনপ্রতিনিধিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়িত হলে কৃষকদের ভোগান্তি কমবে এবং কৃষি উৎপাদন আরও গতিশীল হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট