1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072
৥ নিজস্ব প্রতিবেদক, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষ ডাঙ্গা) এলাকায় নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর জমে থাকা বৃষ্টির পানি পাশের এক অসহায় নারীর বাড়িতে ঢুকে পড়ছে। এতে বাড়ির এক পাশ ধসে গেছে এবং বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান (কালু) বলেন, “একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়। চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।”
ক্ষতিগ্রস্ত ওই নারী মরিয়ম বেওয়া (মরি) বলেন, “রাস্তার পানি আমার বাড়িতে ঢুকে বাড়ির এক পাশ ভেঙে গেছে এবং ঘরের মধ্যে পানি। এখন আতঙ্কের মধ্যে দিন কাটছে। এ বিষয়ে শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেন নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নেবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট