1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা তাদের নিজস্ব মিলনায়তনে রোববার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপির প্রতিনিধি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মোঃ রিজওয়ান ইসলাম মিঞা, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির। “তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ শ্লোগানকে কেন্দ্র করে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Open photo

অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন পর্যায়ের পরিবার কল্যাণে নিয়োজিত কর্মীদের শ্রেষ্ঠত্ব অর্জণের জন্য ক্রেষ্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট