1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে বিনামূল্যে কাজ করে প্রশংসা কুড়িয়েছে বাঘার আনসার-ভিডিপির সদস্যরা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে বিনামূল্যে কাজ করে প্রশংসা কুড়িয়েছে বাঘার আনসার-ভিডিপির সদস্যরা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করব আমরা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “পারিশ্রমিক ছাড়া” বিনামূল্যে সঠিকভাবে কোরবানির পশুর চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে। রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমারের দিক-নির্দেশনায় এবং উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি চৌকস আনসার ও ভিডিপি টিম ঈদের দিন থেকে স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছে।

তাদের স্বেচ্চাশ্রমকে এলাকার মানুষ মানবিক উদ্যোগ বলে প্রশংসা করছেন। তারা বলছেন, জাতীয় সম্পদ চামড়ার গুণগত মান রক্ষা এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রেখেছে। হামিউস সুন্নাহ মাদ্রাসার সুপার জানান,অনেকেই মাদ্রাসায় পশুর চামড়া দান করেছেন কিন্তু আমরা লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজ করতে জানতাম না। আনসার-ভিডিপির সদস্যরা নিজে হাতে বিনামুল্যে সেই কাজ করে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে,শুধু ওই মাদ্রাসায় নয়, পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার যেসব গ্রামের সাধারণ মানুষ দক্ষ লোকের অভাবে পশুর চামড়া সঠিকভাবে ছাড়াতে পারছিলেন না, আনসার ও ভিডিপি সদস্যরা নিজ উদ্যোগে তাদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে অত্যান্ত যতœসহকারে চামড়া ছাড়িয়ে দেন এবং কোরবানির মাংস প্রস্তুতের কাজেও সরাসরি সহায়তা করেন।

আব্দুল হালিম নামে একজন বলেন,সাধারণত কোরবানির ঈদে চামড়া ছাড়ানো ও মাংস প্রস্তুতের জন্য বিপুল অংকের পারিশ্রমিক দিতে হয়। কিন্তু কোনো ধরনের আর্থিক সুবিধা বা পারিশ্রমিক ছাড়াই আনসার ও ভিডিপি বাহিনীর এই সদস্যরা দিনভর এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট