1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে অগ্রণী ব্যাংকে ডিউটি চলাকালে আনসার সদস্যের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

আত্রাইয়ে অগ্রণী ব্যাংকে ডিউটি চলাকালে আনসার সদস্যের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান আত্রাই, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ​আত্রাইয়ে অগ্রণী ব্যাংকে কর্তব্যরত আনসার সদস্যের আকস্মিক মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় কর্মরত অবস্থায় স্ট্রোক করে সাবু আলী (৪৫) নামে এক অঙ্গীভূত আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। ​মৃত আনসার সদস্যের আইডি নং- ৮১০০০০৭৭৮। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার বড় ছয় ঘাঁটি গ্রামের মৃত আফসার আলীর ছেলে। ​

ব্যাংক ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আহসানগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় ডিউটি রত অবস্থায় হঠাৎ তীব্র স্ট্রোকে আক্রান্ত হন সাবু আলী। খবর পাওয়া মাত্র আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ব্যাংকের ভেতরের একটি বিছানায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম ইসিজি সহ প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন বলেন, আমি মুঠোফোনে খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং উনার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখি। তৎক্ষণাৎ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Open photo ​

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে আহসানগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় ডিউটি রত অবস্থায় ওই আনসার সদস্য স্ট্রোক করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মাধ্যমে মুঠোফোনে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ইতোমধ্যে মৃত ব্যক্তির পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন বলেন, “আমরা লাশ দাফন ও তাৎক্ষণিক খরচের জন্য বর্তমানে সংস্থা থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান দিচ্ছি। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, ডিউটিরত অবস্থায় কোনো আনসার সদস্য মারা গেলে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তার পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে। ​কর্তব্যরত আনসার সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট