1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ  শিবগঞ্জ ও  চাঁপাইনবাবগঞ্জ সদরে  বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের কৃষক মো. মালেক (৫০) ও সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মানোয়ারা বেগম।
স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জে ঝড় শুরু হলে মাঠের জমিতে পড়ে থাকা কাটা ধান হাঙ্গা(এক জায়গায় জড়ো কর) দেয়ার সময়  বজ্রপাতে ঘটনাস্থলেই  নিহত হন কৃষক মালেক। অন্যদিকে সদর উপজেলার গিধনিপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মানোয়ারা বেগম। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও চরবাগডাঙ্গা ইউপির প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট