1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময় 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 242.784; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে  বাংলাদেশ  জাতীয়তাবাদী দল ও এর অংগ সংগঠনের নেতা কর্মীদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে শুক্রবার বিকাল ৪টায় শিবগঞ্জ  সরকারী মতেল হাইস্কুল প্রাঙ্গণে শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের  আয়োজনে  শিবগঞ্জ উপজেলা  বিএন পির আহ্বায়ক  আলহাজ মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধান মন্ত্রীর বিশেষ  সহকারী(পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক) ড. সাইমুম পারভেজ।
সভায় আরো বক্তব্য রাখেন  শিবগঞ্জ উপজেলা বি এন পির সদস্য সচিব মোঃ তসিকুল ইসলাম, উপজেলা দলের  যুগ্ম আহ্বায়ক  আলি  আহমেদ বাবু পৌর বিএনপির আহ্বায়ক  মোঃ সফিকুল ইসলাম ও  পৌর বি এন পি সদস্য সচিব  আলমগীর কবির জুয়েল প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট