1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ, বোয়ালিয়া থানায় জিডি রাজশাহী সীমান্তে ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫

শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অংগ সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে শুক্রবার বিকাল ৪টায় শিবগঞ্জ সরকারী মতেল হাইস্কুল প্রাঙ্গণে শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে শিবগঞ্জ উপজেলা বিএন পির আহ্বায়ক আলহাজ মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী(পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক) ড. সাইমুম পারভেজ।

সভায় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বি এন পির সদস্য সচিব মোঃ তসিকুল ইসলাম, উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বাবু পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম ও পৌর বি এন পি সদস্য সচিব আলমগীর কবির জুয়েল প্রমুখ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট