1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞাপ্ত: শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি অডিট, অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে। মূলত আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, সঠিক হিসাবরক্ষণ পদ্ধতি জানা, সমৃদ্ধ বাজেট প্রণয়ন, আধুনিক টেন্ডার প্রক্রিয়া, অডিট কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, আর্থিক অনিয়ম প্রতিরোধ করা, জবাবদিহিতা বৃদ্ধি, অফিস ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ ও রিটার্ণ দাখিল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে উক্ত কর্মশালায়। এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, কর অঞ্চল রাজশাহীর যুগ্ম কর কমিশনার মোঃ হাসানুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এবং এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ রোমেল হায়দার।

Open photo

অদ্য সোমবার সকালে উদ্বোধন করা হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণটির কোর্স কো-অর্ডিনেটর ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট