1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
#আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রোববার (১৭ মে) প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার তাঁকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এ আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
নওগাঁ জেলায় উচ্চশিক্ষার প্রসার, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামে স্থানীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর অন্তর্ভুক্তিকে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
এদিকে তাঁর এই মনোনয়নের খবরে আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এজন্য জাতীয় সংসদের স্পীকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয়দের মতে, শিক্ষা-অনুরাগী ও উন্নয়নমুখী জনপ্রতিনিধি হিসেবে এস এম রেজাউল ইসলাম রেজু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিকতা বিশ্ববিদ্যালয়টিকে একটি আধুনিক ও মানসম্মত বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
এ বিষয়ে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের মাননীয় স্পীকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছি। নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো। শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট