1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চর নওসারা-সুলতানপুর মাঠে পাটের জমিতে কাজ করা অবস্থায় আকাশে মেঘ দেখে বাড়িতে আসার পথে নওপাড়া গ্রামের মৃত মসলেম মন্ডলের‌ ছেলে আজিজ মন্ডল(৪৫)নামের এক কৃষক বজ্রপাতের শিকার হয়। বুধবার (০৬ মে -২০২৬)২৬ দুপুর অনুমান আড়াইটার দিকে আজিজ মন্ডল বাড়ি ফেরার সময় নওসারা- সুলতানপুর মাঠে আবুল হোসেন পিতা মৃত মহিম উদ্দিন সরকার এর জমির পাশে কাঁচা রাস্তার উপর পৌছালে এই বজ্রপাতের শিকার হয়।

মাঠ থেকে ফেরার পথে ট্রাক্টর চালক আশরাফুল ইসলাম,পিতা খলিল মন্ডল আজিজ আলী কে জমিতে পড়ে থাকতে দেখে তার বাড়িসহ আশেপাশের লোকজনকে খবর দেয়। লোকজন গিয়ে অজ্ঞান অবস্থায় পেয়ে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে আজিজ আলী মারা যায় ।পরবর্তীতে তারা লালপুর উপজেলা কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করিয়া তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের মাঝে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,এই ঘটনা সংক্রান্তে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ বিনা ময়না তদন্তে সৎকারের উদ্দেশ্যে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট