1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় আরাফাতুন (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে আত্রাই নদীর তীরবর্তী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠের পশ্চিম পাশে যাযাবর বেদে পল্লীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আরাফাতুন মুন্সিগঞ্জ জেলার পদ্মা থানার খুঁরিয়া গ্রামের মো. ইয়াসিন আরাফাতের স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে একটি বিশাল ইউক্লিপটাস গাছ পলিথিনের তৈরি অস্থায়ী ঘরের ওপর ভেঙে পড়ে। এসময় ঘরের ভেতরে শুয়ে থাকা আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পল্লীর বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Open photo
ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন । এই সময় তার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন । তিনি বেদে পল্লীর অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের স্কুলমুখী করার আহ্বান জানান।
পুলিশ সুপার জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বেদে পল্লীর শিশুদের শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট