1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতাগত শনিবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে লম্তভম্ড হয়েছে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমান ব্যাপক। আকস্মিক  এ ঝড়ে উপড়ে গেছে আমগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট, পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিন আগের শিলা বৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই গতরাতে আবারও শক্তিশালী ঝড় আঘাত হানে। এতে আমবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অসংখ্য আমগাছ উপড়ে পড়ে। ফলে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।এছাড়া শিবগঞ্জ পৌর এলাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে পড়েছে। অনেক পরিবার এখনো ক্ষয়ক্ষতির মধ্যে কষ্টে দিন কাটাচ্ছে। শিবগঞ্জ পৌরসভা এলাকায় প্রায় দেড় শ বছরের একটি গাছ উপড়ে পড়ায় মানুষের মাঝে আলোচনার ঝড় উঠেছে। ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আমের।আম ব্যবসায়ী রুবেল জানান আমার জীবনে এগ ক্ষতির সম্মুখীন  কোন বছরই হয়নি।৫২ বিঘা জমির আম বাগান একেবারে সয়লাব হয়ে গেছে। কৃষক আমানুল্লাহ  আমান বলেন  আমার ১৫ বিঘা জমির ধানের ব্যাপক ক্ষতি হওয়ায়একেবারে ভেঙ্গে পড়েছি। একই অবস্থা উপজেলার শতাদিক কৃষকের। শুধু কৃষক সমাজই নয়,এ ঝড়ে অনেক অসহায় গরীবপরিবারের ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে।
Open photo
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গত রাতে এলাকায় ব্যাপক ঝড় হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা কৃষি বিভাগের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা তৈরি ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক   ড. ইয়াছিন আলী জানান, শিবগঞ্জে ৪৫০০ হেক্টর জমির আম বাগান সহ কৃষি ক্ষেত্রে  ব্যাপক ক্ষতি হয়েছে।যা অন্য অন্য কোন উপজেলা ক্ষতি হয়নি। এখনো তথ্য সংগ্রহ চলছে ।  তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতি  পুষিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#
Open photo

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট