1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! একমাত্র ভোলাহাট ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায় ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি দেয়ার আহবান জানিয়েছেন।

ভোলাহাটে বর্তমান ভরা ধানের মৌসূম। অর্থকরী ফসল বা ফল আমের পরিচর্যায় জ্বালানী তেলের দরকার। এ দুটি ফসলের লক্ষ্যমাত্রাকে সঠিক রাখতে চাষাবাদের পরিচর্যা লক্ষণীয়। পর্যাপ্ত জ্বালানী তেলের অভাবে ধান ও আম চাষাবাদে ব্যাহত হলে আশানুরূপ ফলনও পাবে না চাষীগণ। ধান ও আমফলের চাষাবাদ ও ফসলের লক্ষ্যমাত্রায় রাখতে ও পরিচর্যা করতে প্রয়োজন জ্বালানী তেলের। এ জ্বালানী তেল সংগ্রহে লক্ষাধিক চাষীগণ চাতক পাখির মত চেয়ে থাকেন “ভোলাহাট ফিলিং স্টেশন” এর দিকে। এখানে চাষীদের চাহিদানুপাতে তেল না পাওয়ায় তারা নানা ধরণের ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এবং “ভোলাহাট ফিলিং স্টেশন” টিতে পর্যাপ্ত তেল সরবরাহ না হলে চাষীগণ চরম বেকায়দায় পড়বে বলে পরিলক্ষিত হয়েছে।

Open photo NaN

এ ব্যাপারে “ভোলাহাট ফিলিং স্টেশন” এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল লতিফ বলেন, বর্তমানে সপ্তাহে তেল পাচ্ছি ২৬/২৭ হাজার লিটার। উপজেলার চাষীদের চাহিদানুপাতে প্রয়োজন সপ্তাহে ৫০/৫৬ হাজার লিটার। ধানের ভরা মৌসূমে ও আমগাছের পরিচর্যার জন্য জ্বালানী তেলের চাহিদা প্রচুর। তাই ধানচাষী ও বিশেষ করে আমচাষীদের প্রচুর জ্বালানী তেলের চাহিদানুপাতে সপ্তাহে আসা উল্লেখিত তেল পর্যাপ্ত নয়। সপ্তাহে ৪০ থেকে ৫০ হাজার লিটার তেল সরবরাহ দেয়া হলে ধান ও আমচাষীদের চাহিদা পূরণ করতে সক্ষম হবো বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট