1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ঠাকুরগাঁও প্রতিনিধি: এই প্রথম ৩ প্যানেলে হচ্ছে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দিনব্যাপি। যদিও বা স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা বিএনপি প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহরের অভিযোগ তুলেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি প্যানেলের আইনজীবিরা।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম তিনটি পৃথক প্যানেল এই নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বৃহস্পতিবার কাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ২৬৫ জন সদস্য এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৩০ জন প্রার্থীর মধ্যে থেকে ১২ জনকে নিজেদের নেতৃত্ব হিসেবে নির্বাচিত করবেন।
Open photo
এই নির্বাচনের বিশেষ উল্লেখযোগ্য দিক হলো, এর আগে আইনজীবী সংগঠনগুলো সরাসরি আওয়ামী লীগ ও বিএনপিপন্থি দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করতেন। অনেককাল আগে থেকে আওয়ামীপন্থি প্যানেলে বামরা এবং বিএনপিপন্থি প্যানেলে জামায়াত যুক্ত হয়ে নির্বাচন করে এসেছে। এবারই প্রথম পৃথক প্যানেল দিয়ে নির্বাচন করছেন জামায়াতপন্থি আইনজীবীরা। সে কারণেই এবার প্যানেল হয়েছে তিনটি। এর মধ্যে বিএনপিসমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলই কেবল সবগুলো পদে পরিপূর্ণভাবে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের প্যানেলে সভাপতি পদে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক পদে তরুণ আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থি আইনজীবীরা স্বতন্ত্র একটা প্যানেল হিসেবে নির্বাচন করছেন। এই প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ফরিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা দুজনই এই সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক। তবে তারা জানান, তারা কোনো প্যানেল দেননি, স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Open photo
জামায়াতপন্থি বাংলাদেশ ল’য়ারস কাউন্সিল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইউনুস আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ১২টি পদের বিপরীতে তারা প্রার্থী দিয়েছেন ১০টিতে। স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তাদের আট জনই আওয়ামীপন্থি বলে মনে করছেন আইনজীবীরা।
এদিকে, সব পক্ষই জয়লাভের ব্যাপারে আশাবাদী বলে জানা গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির নির্বাচন কমিশনার এ্যাড. সারোয়ার হোসেন বলেন, এবার প্রথম বারের মতো তিনটি প্যানেলে ভোট অনুষ্ঠিত হলো। সকাল থেকে অত্যন্ত সুন্দর ও উৎসবমূখর পরিবেশে এ ভোট অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবেই এ নির্বাচনে অংশ নিয়েছে। ভোট গ্রহণের পরে এখন গণণা শুরু হয়েছে। আশা করা যায়, সুষ্ঠু ও সুন্দরভাবেই ভোট গ্রহণের মতোই ফলাফল প্রকাশের মাধ্যমে এই নির্বাচন কমিশন ভালো নির্বাচন উপহার দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য,  এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটের ফলাফল প্রকশিত হয়নি। ভোট গণনা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট