1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার কৃষকের মুখে হাসি ফুটাতে আত্রাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে প্রচারাভিযান ও স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম গরীবের আর্তনাদ শুনবে কে? বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ, আর্থিক সহায়তা দিলেন এমপি- ইউএনও

বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা : পাবনা-৪ আসনে ধানের শীষের পরাজয়ের মূল কারণ নিরপেক্ষ তদন্তের জন্য বিএনপি চেয়ারপার্সনকে অনুরোধ জানালেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল বিকেলে পাকশীতে ‘‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়া,মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।

তিনি আরও বলেন,কোনভাবেই প্রকৃত বিএনপিকে ধ্বংস করতে দেওয়া হবেনা। যারা রেলের তেল ও কয়লা চুরি করে এবং মাদকে ব্যবসা করে বিএনপিকে ধ্বংস করেছে কোনভাবেই তাদের অশুভ রাজনীতি সফল হতে দেবনা উল্লেখ করে তিনি বলেন,জাসদ ও আওয়ামীলীগের অনুপ্রবেশকারীদের নিয়ে যারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের কোনভাবেই সফল হতে দেবনা।

পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম,বিএনপিনেতা এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,বিএনপি নেতা পিএনএল আলাউদ্দিন,আব্দুল লতিফ কিরণ,মোহাম্মদ আলী কাজল,কবীর আহমেদ, মাসুদ রানা ইমরান,সাহবুল আলম,শফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আবির হোসেন,আশিকুর রহমান,সিজার হোসেন, আব্দুস সালাম রঞ্জু,টোকন ও কল্লোল হোসেন এবং বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট