1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ই মার্চ তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া,ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু,বিএনপি নেতা সানিয়াত হোসেন শুভ।

এছাড়াও উপস্থিত ছিলে,বাগমারা উপজেলার বিএনপির সাবেক আহবায়ক বাদশা,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন মুহরী, তাহেরপুর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল সরদার, তাহেরপুর পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশরাফুল পিয়াদা, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বাসার, তাহেরপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ওহাব সরদার, সদস্য সচিব রাসেদুল ইসলাম শুভ, তাহেরপুর র‍্যায়ল আল্টাসান্ডউ এন্ড হসপিটালের পরিচালক এমএ মালেক, বিএনপি নেতা, ওয়াহেদ সরকার সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট