1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

আত্রাইয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি : নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইসলামী মূল্যবোধকে ধারণ করেই তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি উল্লেখ করেন, একজন মুসলমান হিসেবে যেমন নামাজ, রোজা, হজ ও যাকাতে বিশ্বাস রাখা হয়, তেমনি সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামী আদর্শও সমানভাবে গুরুত্বপূর্ণ। শনিবার দলীয় কার্যালয়ে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় নওগাঁ জেলা ও রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দসহ আত্রাই উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেমরা উপস্থিত ছিলেন। এমপি রেজু শেখ বলেন, দেশের হক্কানী আলেমরা সবসময় জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছেন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনেও তাঁর নির্বাচনী এলাকাসহ সারাদেশে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আলেমদের পরামর্শকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হেলাল হাশেমী, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট