1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় খালেদা জিয়ার স্বরণে শোকসভা ও দোয়া মহফিল - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

বাঘায় খালেদা জিয়ার স্বরণে শোকসভা ও দোয়া মহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: জাতীয় ঐক্যের প্রতিক,তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী,জিয়া পরিষদের প্রধান উপাদেষ্টা,আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বরণে রাজশাহীর বাঘায় শোকসভা ও দোয়া মহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ) উপজেলা জিয়া পরিষদের আয়োজনে মোজাহার আলী ডিগ্রী কলেজ মাঠে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল হোসেন। শফিকুল ইসলাম ছানা ও শাহানা সুলতানার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ নির্বাচনে (বাঘা-চারঘাট)রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ।

Open photo

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম। এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু,রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আকতার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনটির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল তফি , সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ,উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি, রাজশাহী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাকসুদুর রহমান লিটন, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি,জেলা ছাত্রদল নেতা ওয়ালিউল্লাহ পরাগ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন হাফেজ আবু বক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সদস্য সহ বিভিন্ন অঙ্গ সহযোগী দল সংগঠনের নেতা-কর্মীরা ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট