1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

সিনিয়র সাংবাদিক ও বিএনপির প্রবীণ নেতার বাসায় খোঁজ নিলেন সংসদ সদস্য প্রার্থী চাঁদ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক ও রাজশাহীর অবিভক্ত চারঘাট থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, অসুস্থ মো: আব্দুল লতিফ মিঞার বাসায় গিয়ে শারীরিক খোঁজ খবর নেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও গণমানুষের নেতা আবু সাঈদ চাঁদ। তিনি প্রবীণ এই সাংবাদিকের শারীরিক খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

আবু সাঈদ চাঁদ বলেন, আব্দুল লতিফ মিঞা শুধু একজন সাংবাদিক নন, তিনি এই অঞ্চলের গণতান্ত্রিক আন্দোলনের একজন জীবন্ত ইতিহাস। তাঁর অসুস্থতা আমাদের ব্যথিত করেছে। আমরা তাঁর পাশে আছি, সবসময় থাকবো। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে আবু সাঈদ চাঁদের সাথে ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, চারঘাট উপজেলা বিএনপির সাবেক নেতা জালাল উদ্দীন, বিএনপি নেতা আব্দুস সামাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর ফায়সাল তৃর্য্য, রবিউল ইসলাম, যুবদল নেতা রাব্বী হোসেন, রাজু আহমেদ, ছাত্রদল নেতা মোরসালিন মিশন, শ্রমিক দলের নেতা লিটু’সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও।

নেতৃবৃন্দ আব্দুল লতিফ মিঞার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।দীর্ঘ রাজনৈতিক ও সাংবাদিক জীবনে তাঁর অবদান স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।স্থানীয় নেতাকর্মীরা বলেন, এমন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির সৌন্দর্য।

জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসা সেবা গ্রহণ করছেন। সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট