1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে মেগা সার্ভিস পয়েন্ট অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে মেগা সার্ভিস পয়েন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
# বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা হাই স্কুল মাঠে মেহের হুন্ডা ও এম বি সি হুন্ডার একদিন ব্যাপী মেগা সার্ভিস পয়েন্ট অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে হুন্ডা মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা প্রদান করা হয়।
মেগা সার্ভিস পয়েন্টে বিনামূল্যে বাইক চেকআপ, ইঞ্জিন ও ব্রেক পরীক্ষা, চেইন অ্যাডজাস্টমেন্টসহ বিভিন্ন কারিগরি সেবা দেওয়া হয়। পাশাপাশি গ্রাহকদের জন্য খুচরা যন্ত্রাংশে বিশেষ ছাড় ও পরামর্শ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা। তারা বলেন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই হুন্ডার মূল লক্ষ্য। নিয়মিত এ ধরনের সার্ভিস কার্যক্রম গ্রাহকদের বাইকের পারফরম্যান্স ও নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে। মেগা সার্ভিস পয়েন্টে বিপুল সংখ্যক হুন্ডা মোটরসাইকেল ব্যবহারকারী অংশগ্রহণ করেন এবং উন্নত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট