1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শিবগঞ্জে ঈদে পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন রাজশাহী মডেল প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন রাসিক প্রশাসক  রিটন আড়ানী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণবাঘায় ভিজিএফ এর চাল বিতরণ  কার্যক্রমের উদ্বোধন  শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু পূর্বশত্রুতার জেরে রাজশাহীতে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নওগাঁ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রমজান হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় বদলগাছী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি-এর কাছ থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। ফজলে হুদা বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার নান্নু, মহাদেবপুর উপজেলার ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির উপদেষ্টা আতোয়ার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফজলে হুদা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম চালানোর আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট