1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৬: রাজশাহী মহানগর দল‌কে হারিয়ে পবা উপ‌জেলা সেমিফাইনালে

নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।  সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

আত্রাই ও রাণীনগর বাঁচানোর আহ্বান জানিয়ে মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলমগীর কবির সাংবাদিকদের বলেন, ‘‘কালো টাকাকে মোকাবেলা করার জন্য নির্বাচনে এসেছি। আত্রাই ও রানীনগরের মানুষ কালো টাকাকে ঘৃণা করে। টাকার ইলেকশন অন্যায় ইলেকশন। এখানে জনমতের কোন প্রতিফলন ঘটে না। যারা টাকার ঝঞ্ঝনানি দেখাচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে মোকাবেলা করব।

তিনি আরও বলেন, ‘‘রাজনীতিতে যারা সততা ও দেশপ্রেম দেখাতে পারবে না তাদের রাজনীতি থেকে চলে যাওয়া উচিত। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় আমার প্রধান লক্ষ্য। আত্রাই রানীনগরের মানুষ আমাকে চায় দেখেই নির্বাচনে এসেছি।’’ ‘‘সংস্কার, রাষ্ট্র মেরামত, দেশে গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছিলো জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য। সেটিকে সামনে রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কালো টাকার কোন প্রভাব থাকবে না, সন্ত্রাস থাকবে না, জনগণ অবাধ এবং সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটিই আমাদের স্বপ্ন ও আকাঙ্খা। সেই আকাঙ্ক্ষা সফল করা সরকারের দায়িত্ব।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, বিএনপি নেতা নজরুল মাস্টার, বেলাল হোসেন জুয়েল, জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলমগীর কবির চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে দলটি আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট