1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

আত্রাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ  

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ “জিতবে এবার কৃষক শ্রমিক জিতবে চাষা ভূষা, জিতবে এবার মাঝি মাল্লা জিতবে দাঁড়িপাল্লা” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ময়েন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ড. মোহাম্মদ জিয়াউল হক। আত্রাই উপজেলা জামাতের আমির মোঃ আসাদুল্লাহ আল গালিব। থানা সেক্রেটারি মোঃ তোজাম্মেল হক। সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক আমিরুল হক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আত্রাই উপজেলা মোঃ ওসমান গনি।

বক্তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ জামায়েত ইসলামী শ্রমিক অধিকার আদায় ও ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

সমাবেশে শতাধিক ভ্যান শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.খবিরুল ইসলামের পক্ষ থেকে ভ্যান চালকদের মাঝে একটি করে গেঞ্জি ও খাবারের প্যাকেট বিতরন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট