1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলার শিকার সাংবাদিক - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলার শিকার সাংবাদিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিক। তিনি সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাত ৮ টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।

হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম। এমন সময় আমিনুলের সমর্থকরা হঠাৎ আমাকে লক্ষ্য করে মারধর করতে থাকে। একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারদিক থেকে ঘিরে ধরে আঘাত করতে থাকে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করেন আমিনুল ইসলামের সমর্থকরা।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন,“একজন সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি। তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে আমিনুল ইসলামের সব ধরণের সংবাদ বর্জন করা হয়।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ-২ আনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট