1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে  উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, নাচোল ফায়ার সার্ভিস ইনচার্জ এমদাদুল হক, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব,  নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নাচোল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলেও মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, ছিনতাই ইত্যাদি প্রতিরোধে সকলকে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সভায় রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, পানি সরবরাহ সমস্যা সমাধান, এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বিষয়েও আলোচনা হয়।

সভায় মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে কাজ করলে নাচোলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” আলোচনার শেষে সভায় উপস্থিত অতিথিবৃন্দ নাচোল উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জন নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট