1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস ভোলায় অবিরাম বৃষ্টির আর জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, দূর্যোগের কবলে হাজারো পরিবার শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা 

সিদ্ধিরগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ  বিএনপির

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের ভোট চেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌছে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। সোমবার (২৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়াডের চর সুমিলপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। দিনের ভোট রাতে হয়েছে। আমি-ডামির নির্বাচন হয়েছে। মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। মানুষ যদি কথা বলতে চাইত তাহলে হামলা-মালা চলত। আল্লাহর রহমতে এ দেশ থেকে স্বৈরাচার বিদায় হযেছে। আমরা চাই সবাইকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশে থাকবে না কোন সন্ত্রাস, কোন ভুমিদস্যু, এমন একটি সমাজ গড়তে চাই। তিনি বলেন, দল যাকে বিএনপির মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।

এ-সময় উপস্থিত ছিলেন, মুনির হোসেন, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন, দেলোয়ার হোসেন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আলী আক্কাস, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, সহসভাপতি এরশাদ গাজী, সহসাধারণ রুবেল হোসেন মিন্টু, ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সহসভাপতি হুমায়ুন, ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি জাবেদ, মহিলা বিষয়ক সম্পাদক জরিনা বেগম, হাজেরা বেগম, জাবেদ, যুবদল নেতাওমর শরীফ, বাবু, ওসমান,রুবেন, সাজ্জাদ, রুহুল আমিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট