1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজনৈতিক সংবাদঃ বিএনপির সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের  উদ্যোগ প্রশংসিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাজনৈতিক সংবাদঃ বিএনপির সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের  উদ্যোগ প্রশংসিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘািরয়া) আসনে বিএনপির চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও সৃষ্ট ভয়ানক পরিস্থিতির আলোকে ভবিষ্যত রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সকল মহলের গ্রহণযোগ্য নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এক জরুরি মতবিনিময় সভার আহবান করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে বাঘইলস্থ নিজ বাড়িতে বিএনপির জ্যেষ্ঠনেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এই সভার আহবান করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর শনিবার সকাল দশটায় পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত জরুরি মত বিনিময় সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।

এদিকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘািরয়া) আসনে সাম্প্রতিক সময়ে সৃষ্ট ভয়ানক অবস্থার নিরসন এবং বিএনপির চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে উক্ত মত বিনিময় সভার আয়োজন দলের সকল পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহলের শান্তিপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ও মতবিনিময় সভার উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট