1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ী ভূমি অফিসে সেবার মানে আমূল পরিবর্তন, দালালমুক্ত, হয়রানিমুক্ত সেবা পাচ্ছে সাধারণ মানুষ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

গোদাগাড়ী ভূমি অফিসে সেবার মানে আমূল পরিবর্তন, দালালমুক্ত, হয়রানিমুক্ত সেবা পাচ্ছে সাধারণ মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে এখন সেবার মানে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। অতীতের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য এখন অতীত। দ্রুততার সঙ্গে সেবা পাচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। ভূমি অফিসের পরিবেশ এখন পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক সেবামুখী যা অনেকের কাছেই এক মডেল অফিস এর দৃষ্টান্ত হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর শামসুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গোদাগাড়ীতে যোগদানের পর থেকেই অফিসের সার্বিক কাজকর্মে আসে দৃশ্যমান পরিবর্তন। ভূমি কর (খাজনা) আদায়, নামজারি ও খারিজসহ নানা সেবায় দ্রুততা ও স্বচ্ছতা ফিরিয়ে আনেন তিনি। আগে যেখানে একটি খারিজের কাজ শেষ হতে সময় লাগত ১০ মাস থেকে এক বছর, এখন সেটি শেষ হচ্ছে মাত্র ২০-২৫ দিনের মধ্যে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কমেছে, বেড়েছে আস্থা ও সন্তুষ্টি।

ভূমি অফিস সংশ্লিষ্টরা জানান, আগে অফিস ঘিরে দালালচক্র সক্রিয় ছিল, ফলে প্রকৃত সেবা প্রত্যাশীদের নানা ভোগান্তি পোহাতে হতো। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই শামসুল ইসলাম কঠোরভাবে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করেছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করেন অনেক সময় রাতেও অফিসে অবস্থান করেন বলে জানা গেছে। শুধু ভূমি অফিস নয়, একই সঙ্গে তিনি কাঁকনহাট পৌর প্রশাসকের দায়িত্বও সফলভাবে পালন করছেন। তাঁর উদ্যোগে পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিতকরণ এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের মতে, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম প্রমাণ করেছেন সদিচ্ছা ও দায়িত্বশীলতা থাকলে একজন সরকারি কর্মকর্তা সমাজের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট