1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সোহাগ আলী: রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে চ্যানেল এস-এর রাজশাহী প্রতিনিধি ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মডেল প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্বাচনে সভাপতি পদে ইমদাদুল হক ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক খোরশেদ আলম পান মাত্র ২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোমিন ওয়াহিদ হিরো ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক উপাচারের বার্তা সম্পাদক সুরুজ আলী ভোটের শুরুতেই হিরোকে সমর্থন দিয়ে অন্যান্য ভোটারদেরও তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি: বাবর মোল্লা (দৈনিক বারবেলা) ও প্রভাষক শরিফুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক: আরিফুল হক রনি (আরটিভি) সাংগঠনিক সম্পাদক: বারিউল আলম শান্ত (এশিয়ান টেলিভিশন) দপ্তর সম্পাদক: ফয়সাল আহমেদ রাতুল (দৈনিক সানশাইন) প্রচার সম্পাদক: মতিউর রহমান মতি (দৈনিক সংবাদ চলমান) কোষাধ্যক্ষ: সোহাগ আলী (এশিয়ান টেলিভিশন) নির্বাহী সদস্য: এনসার খান রাজ্জাক (দৈনিক দিনরাত্রি), মোছা. ফাতেমা (একুশের কণ্ঠ) ও ইসমাইল হক নবী ( দৈনিক আমার সংবাদ ) সদস্য সচিব ছিলেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক রোকনুজ্জামান রোকন, এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আরটিভির রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজ রকি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট