1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে যথাযথভাবে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

ভোলাহাটে যথাযথভাবে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ যথাযথভাবে শনিবার সকাল সাড়ে ১০টায় (১ নভেম্বর ২০২৫) উপলক্ষ্যে দিনটি পালনে জাতীয় ও সমবায় উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এউপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রথমেই একটি র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়। তেলাওয়াত করেন, মোঃ মুরশালীন ইসলাম।

Open photo

উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোহাঃ আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজোলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন ও গ্রাম আদালত প্রকল্প সমন্বয়ক সন্ধ্যা রানী।

Open photo

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক মোঃ কাইফুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পরিদর্শক জামিল উদ্দিন, অফিস সহায়ক আশিকুর রহমান, প্রগতি আর্থ সামাজিক উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলামসহ সুধীজনেরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট