1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

গোবিন্দগঞ্জে পাহারাদারকে বেঁধে ভবনের নির্মাণসামগ্রী চুরি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঠিকাদারের নিযুক্ত পাহাড়াদারকে মারপিটের করে বেঁধে রেখে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ভবন নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার তালুককানুপুর ইউপির সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন (ভবন) এলাকা থেকে ৭০ বাণ্ডিল রড, মোটর, ঢালাই, ভাইভেরেশন ও রড কাটার মেশিন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োজিত পাহাড়াদারকে মারপিটে আহতসহ প্রাণনাশের হুমকি দিয়েছে।  এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিনারুল ইসলাম নির্মাণাধীন ভবন এলাকার ফজলুর রহমান, ওয়ারেছ ও রাহান ওরফে টগরসহ অজ্ঞাত দুর্বৃত্তদের অভিযুক্ত করে থানায় লিখিত এজাহার দিয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবিত চার তলা ভবনের নির্মাণ কাজ চলমান। নির্মাণ কাজের শুরুতে অভিযুক্ত ব্যক্তিরা বাধা-বিঘ্ন সৃষ্টিসহ নানাবিধ ক্ষয়-ক্ষতিতে লিপ্ত। এরপরেও সরকারি নির্দেশনা মোতাবেক নির্মাণকাজ চলমানকালে ঘটনার রাতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে নির্মাণ এলাকায় প্রবেশ করে। তারা রাতের পাহাড়াদার ফুল মিয়াকে বেধরক মারপিট করাসহ প্রাণনাশের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রেখে নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল পানির মটর, ঢালাই; ভাইভেরেশন ও রড কাটার মেশিন, ১০ মি.লি’র ৪০; ১৬ মি.লি’র ২২ এবং ২০ মি.লি’র ৮ বাণ্ডিল রড, পানির পাইপসহ যাবতীয় যন্ত্র-মালামাল। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। চুরি শেষে খবর পেয়ে অভিযোগকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পাহাড়াদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট