1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কচুয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

কচুয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ইকরামুল হক রাজিব, বিশেষ প্রতিনিধি:  ১১ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহের সময় পাঁচ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে কচুয়া উপজেলা গেট সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কচুয়া প্রেসক্লাব ও কচুয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

এ সময়ে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক এস এস শোহান,সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সাংবাদিক তুহিন খান,সাংবাদিক উজ্জ্বল কুমার দাস, সাংবাদিক সূর্য চক্রবর্তী, সাংবাদিক শিকদার সাইদুল ইসলাম, সাংবাদিক আবু তালেব সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট