1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত  যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার  রাজশাহীতে বিশ্বপরিবেশ দিবস পালিত সামাজিক অবক্ষয় ও নৈতিক পুনর্জাগরণ: একটি জাতির দায়বদ্ধতা তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ ‎ বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

রূপসায় সাংবাদিককে পিটিয়ে জখম করলো সন্ত্রাসীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান,  রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার রূপসা প্রতিনিধি ইউশা মোল্লা সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কারনে ক্ষিপ্ত হয়ে ১২ অক্টোবর সকালে তার মটর সাইকেলের গতিরোধ করে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, রূপসা উপজেলার চাঁদপুর গ্রামে সুইচ গেটের পাশে ওয়াপদার জায়গায় লোকমান নামে একজন দোকানঘর তুলতে যাওয়ায় বিবাদ সৃষ্টি হয়। ১১ অক্টোবর শনিবার সরজমিন তদন্তে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বাবর আলী আসলে লোকমান ইউশা মোল্লা কে ফোন দেয়। তখন ইউশা মোল্লা সেখানে গিয়ে সংবাদ সংগ্রহের জন্য মূল তথ্য বের করতে অফিসারের সাথে কথা বলে এতে প্রতিপক্ষ শহিদুল ও ইমদাদুলের ক্ষোভের সৃষ্টি হয়।

১২ অক্টোবর রবিবার ইউশা মোল্লা সহ তার ভাইপো একটি জমি বাইনা করার উদ্দেশ্যে ২ লাখ টাকা ও জমির কাগজপত্র নিয়ে মটরসাইকেল করে বাড়ী থেকে বের হলে শহিদুল ও ইমদাদুল তাদের ক্ষোভ কে পুজি করে পুর্ব পরিকল্পনা অনুযায়ী মটরসাইকেলের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায়, হাতে, পায়ে বিভিন্ন জায়গায় আঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরবর্তিতে তার পরিবার তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে ইউশা মোল্লার সাথে কথা হলে তিনি জানান, তাকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করেছে দুর্বৃত্তরা । তারা শুধু মেরেই ক্ষান্ত হয়নি সাথে থাকা ২ লক্ষ টাকা এবং কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় শহিদুল ও ইমদাদুল যখন আমাকে মারছিল তখন পিয়ার বেগম রড এগিয়ে দিচ্ছিল। এরা সন্ত্রাসী ও খুবই হিংস্র প্রকৃতির। তাদের সার্থের কারণে দুই বছর আগে তাদের আপন বড় ভাই কে তারা হত্যা করেছিল।

এ ব্যাপারে ইউশা মোল্লার পরিবার রূপসা থানায় অভিযোগ দায়ের করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট