1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ‎ ‎ ‎

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৬ অক্টোবর সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’।

খুলনা মহিলা বিষয়ক দপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। শিশুর শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, শিক্ষার বিকাশসহ সকল অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে। তবেই এই শিশু দিবস উদযাপন সার্থক হবে। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। শিশুরা স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠলে আগামী দিনের বিশ্বে তার ইতিবাচক প্রভাব পড়বে। শিশুদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। আমরা বাসযোগ্য ও শিশুবান্ধব পৃথিবী রেখে যেতে চাই। প্রতিটি পরিবার, স্কুল, প্রতিষ্ঠান হবে শিশুবান্ধব। আমাদের শিশুরাই বাংলাদেশকে শীর্ষ স্থানে নিয়ে যাবে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম ও মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। পরে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট